crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেঘনা উপজেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে উপজেলাবাসী। মেঘনা উপজেলা বাস্তবায়ন পরিষদ এবং উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার হাউদ, সিরাজুল ইসলাম, মুন্সী  তপন চেয়ারম্যান, বাতেন চেয়ারম্যান সহ বিভিন্ন পেশার মানুষ।এ এছাড়াও প্রাথমিক শিক্ষক পরিবার,  উপজেলা স্কাউটস দল, দলিল লিখক সমিতিসহ পেশাজীবী সংগঠনও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান রতন শিকদার বলেন, নদীবেষ্টিত এবং অবহেলিত এই জনপদের উন্নয়নের জন্য আমরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আজ আমরা সফলকাম হয়েছি। এসময় তিনি মেঘনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত,  ১৯৯৮ সালের ২৬ আগস্ট দাউদকান্দি উপজেলার তিনটি এবং হোমনা উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত হয়।  এলাকাটি মেঘনা নদীবেষ্টিত হওয়ায় নদীর নামানুসারে “মেঘনা উপজেলা” নামকরণ করা হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ইলেকট্রনিক্স দোকানে দু:সাহসিক চুরি

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

প্রতিনিধি আবশ্যক

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে দেবীগঞ্জে ঝাড়ু প্রদর্শন ও মানববন্ধন

দুর্নীতির অভিযোগে কক্সবাজার বিমানবন্দরের কর্মকর্তাসহ ৫ জন কারাগারে

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

শিবগঞ্জে ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার