crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে তাইজুল নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর তিনটি শেড সম্পূর্ণ পড়ে গিয়ে প্রায় ২ হাজার মুরগী মারা গেছে। এ ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছে। তাইজুল ইসলাম কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা। তাইজুল ইসলাম জানান, তিনি একজন পুরাতন পোল্ট্রি ব্যবসায়ী। কুল্লাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে তার বড় তিনটি পোল্ট্রি শেড ছিল। সেখানে প্রায় ৫ হাজার মুরগী ছিল। সাইক্লোন আম্ফানের রাতে তার তিনটি শেড পড়ে মাটিতে মিশে যায়। এ সময় টিনে চাপা পড়ে প্রায় ২ হাজার মুরগী মারা যায়। তাইজুল ইসলাম আরো জানান, তিনি প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে গত ২ মাস আগে তিনটি মুরগীর শেড তৈরি করে মুরগী পালন শুরু করেন। এর আগে তিনি বাড়িতে শেড করে মুরগী পালন করতেন। এর মধ্যে প্রায় ৮ লক্ষ টাকা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে শেড তৈরি করেন। এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুটাখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

বকশীগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বস্তুাবন্দি ন’কল কেজি দরে বিক্রি হয় চায়ের দোকানে

ঘোড়াঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক শাহিনুরের যোগদানের অনুমতি মিললেও চাবি দিচ্ছে না কর্তৃপক্ষ!

পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ জনের ৫০ হাজার টাকা জরিমানা

সচিবালয়ের নিরাপত্তা জোরদারকরণে ৭ নির্দেশনা

কালীগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আওয়ামী লীগ

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু