crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
ডেঙ্গু জ্বরের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পৌরসভা এলাকায় ‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু প্রতিরোধ করি’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি ও স্থানীয় সরকার উপসচিব জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, সিভিল সার্জন ডা. মো. সাইদুর রহমান, এডিসি রেভিনিউ, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি, মশার সম্ভাব্য প্রজননস্থল ও অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, ড্রেন ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

কর্মসূচিতে এডিস মশার বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন স্থাপনা ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন, স্বাস্থ্য বিভাগ বা পৌরসভার একক উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

কিশোরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীকে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এজন্য প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

হোমনা-বাঞ্ছারামপুর থানার সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন সভা অনুষ্ঠিত

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা

সরিষাবাড়ীতে বন্যা দুর্গত ৮ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন আ’ লীগ নেতা মনির উদ্দিন

গৌরীপুরে লকডাউনের আইন অমান্য করার দায়ে ৮ ব্যক্তির জরিমানা

গৌরীপুর এস.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনঃ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রংপুরে সিটি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে অটোরিকশা চালকদের অনশন

সাহরী খাওয়ার গুরুত্ব ও ফজীলত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার