crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ী পৌর মেয়রের লাগামহীন দুর্নীতিতে কাউন্সিলদের অনাস্থা, আওয়ামী লীগ থেকে বহিস্কার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০২০ ৬:৪৫ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (০১ মে) দলের জরুরি বৈঠকে রোকনকে দলীয় সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সংবাদ মাধ্যমকে জানান, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মেয়র রুকুনুজ্জামান রোকনকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে নিজের খেয়ালখুশি মতো কাজকর্ম, করোনার ত্রাণ বিতরণে স্বেচ্ছাচারিতা, দলের ভাবমূর্তিবিরোধী কাজের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ১২ জন কাউন্সিলর একযোগে সাংবাদিক সম্মেলনে মেয়রকে অনাস্থা দেন। এসময় তারা মেয়রের বিরুদ্ধে ত্রাণ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কবরস্থান ও বাস টার্মিনাল বরাদ্দের টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, সরকারি টাকায় নিজ বাড়িতে পুকুর, পার্ক নির্মাণ, কোটি টাকার নিয়োগ বাণিজ্য, টেণ্ডারবাজি, অস্ত্রের মহড়া, নিজের গুম নাটক, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন-ভাতা না দেওয়া, কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের হয়রানিসহ ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তার কিছুক্ষণ পর মেয়র রোকন তার বাসায় পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে কান্নার অভিনয় করে আপত্তিকর নানা মন্তব্য করেন। এটা মেয়র নিজের ফেসবুক লাইভে প্রচার করলে এলাকায় বিভ্রান্তি ও তোলপাড় সৃষ্টি হয়। পরে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৬ ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও সড়ক দুর্ঘটনায় গুরুতর আ’হত

হোমনায় গৃহবধূর আত্মহত্যা

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উদযাপন

অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

হোমনায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১৭ জনকে জরিমানা করলেন ইউএনও

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে সতর্কাতায় সেনাটহল অব্যাহত

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা