crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে (উপসচিব) শাস্তি দেয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর২০২৪ খ্রি.) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র সচিব জানান, ‘জেলা প্রশাসক(ডিসি) পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।’

গত ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দফায় দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ পদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী আযমের কক্ষে হট্টগোল করেন তারা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৩ বছরেও শেষ হয়নি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ!

বরখাস্ত হলেন ঝিনাইদহের সাবেক ওসি মিজানুর রহমান

সরিষাবাড়ীতে বাকী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছে যুবলীগ নেতা

নিজস্ব অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন আই.এইচ. সেবা সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

ভোটারের সুবিধার্থে ইভিএম এর পাশাপাশি মোবাইল এপস্ এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি চালু করুন :আবু সায়েম মো. সা’-আদাত উল করীম

লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী

ময়মনসিংহে নবদিগন্ত ট্রাভেল এজেন্সির শুভ উদ্বোধন

ডোমারে জ্বীনের বাদশা সাইফুলের সহযোগী মাহফুজ গ্রেফতার

দেবীগঞ্জে কল্পিত মন্ত্রীসভা গঠন করে ফেসবুকে পোস্ট করায় যুবক গ্রেপ্তার

অ’গ্নিসন্ত্রাসীরা হাতেনাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে ওই আ’গুনে ফেলেই হাত পু’ড়িয়ে দিতে হবে : প্রধানমন্ত্রী