crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিককে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী॥ নীলফামারীর ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স দিয়ে ফার্মেসি পরিচালনার অপরাধে কামরুজ্জামান ওরফে কামরুল(৪৫)নামে এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধও সেখান থেকে জব্দ করা হয়।
জানা গেছে,সোমবার(২৭জানুয়ারি)সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ের জামান ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময়ে ফার্মেসিটির মালিকের কাছে ড্রাগ লাইসেন্স দেখতে চাইলে মালিক হালনাগাদ লাইসেন্স দেখাতে না পেরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।
পরে ফার্মেসির মালিক কামরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন,নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় আশ-পাশের অন্যান্য ফার্মেসিগুলোর মালিকেরা দোকান বন্ধ রাখেন।আমাদের মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা।মানুষ পুরোপুরি সচেতন হলে আমাদের আর মোবাইল কোর্ট পরিচালনার প্রয়োজন হবেনা।
তবে এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময়ে হাসপাতাল মোড়ের সকল ফার্মেসি আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছেন।অনেকের দাবি হাসপাতাল মোড়সহ উপজেলার অধিকাংশ ফার্মেসিতে অভিযান চালালেই পাওয়া যাবে মেয়াদোত্তীর্ণ কোনো না কোনো ওষুধ এবং ড্রাগ লাইসেন্স।তাই মালিকেরা ফার্মেসিগুলো ওই সময় বন্ধ করে রেখেছিলেন।এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পেকুয়ায় আগুনে পুড়ে ছয় দোকান ও একটি বাসা ভস্মীভূত

পেকুয়ায় আগুনে পুড়ে ছয় দোকান ও একটি বাসা ভস্মীভূত

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এ্যাণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাতিল করা হলো শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩ তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড ও ১ লাখ টাকার অধিক জরিমানা

ডোমারে মাদারল্যাণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল