crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে দুর্যোগসহনীয় ঘর পেল ৪৭টি পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০১৯ ৩:৪৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুর সদর উপজেলায় সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগসহনীয় ঘর পেয়েছেন ৪৭টি পরিবার। টিআর ও কাবিটার অর্থে দরিদ্র পরিবারের জন্য বিশেষ বরাদ্দে গৃহহীন পরিবার এসব ঘর পেয়েছেন। ইতোমধ্যে দরিদ্রদের মাঝে প্রায় সবগুলো ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
জামালপুর জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন সংবাদ মাধ্যমকে জানান, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ সহনীয় ঘর গৃহহীনদের দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও একটি রান্না ঘর থাকবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৩১ টাকা। জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় ৪৭টি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ৫ শত ৫৭ টাকা। যাদের জমি আছে কিন্তু ঘর নেই, এমন পরিবারকেই দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, যাদের ঘর খুবই ঝুঁকিপূর্ণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, দু:স্থ পরিবার, প্রতিবন্ধী, বিধবা শুধু তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। তবে এই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

নাসিরনগরে বিএনপির বি’ক্ষোভ সমাবেশ

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ২৮ দিন ধরে রাজপথে শিক্ষকরা, বাড়ছে অসুস্থতার হার!

ফাইল ছবি

বিদেশে বসে বসে বড় বড় কথা বলছে, সাহস থাকলে দেশে আসুক : প্রধানমন্ত্রী

ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশে করোনায় আরও ৭৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫৪

গ্যাস যে দামে কেনা হবে সেই দামই গ্রাহককে দিতে হবে: প্রধানমন্ত্রী

গ্যাস যে দামে কেনা হবে সেই দামই গ্রাহককে দিতে হবে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ব্যতিক্রমী শিশুদিবস পালন করেছে ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’

ঘূর্ণিঝড় হতে পারে আগামী সপ্তাহে

পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাকিয়ার পক্ষে প্রচারণা মিছিল