crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২০ ৮:২৮ পূর্বাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রেঞ্জ কর্মকর্তাকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।  ভুক্তভোগী রেঞ্জ  কর্মকর্তা শুক্রবার (২৪ জুলাই)  দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টায় উপজেলার রাঙ্গাপানি নদীর ব্রীজ সংলগ্ন সরকারি বন বিভাগ এলাকায় অনুমতি না নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর নির্দেশে স্কেভেটর দিয়ে গাছ উপড়ে ফেলা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা রেঞ্জ কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এস্কেভেটর চালককে কাজ বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গিয়াস উদ্দিন চৌধুরী ও তার নির্দেশে আরো বেশ কয়েকজন আনোয়ারুল ইসলাম ও বনবিভাগের আরো ৭ জন কর্মকর্তা-কর্মাচারীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এই সময় স্থানীয়রা এসে রেঞ্জার ও বাকীদের সেখান থেকে উদ্ধার করে। এরপর কেটে ফেলা গাছ উপজেলা আওয়ামীলীগ সভাপতির নির্দেশে তার লোকজন নিয়ে যায়।
রেঞ্জার আনোয়ারুল ইসলাম ও তার স্টাফদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক লাঞ্ছিত হয়েছে। বন বিভাগের বাগানের ১৫০ টি জারুল গাছ কেটে ফেলা হয় আওয়ামীলীগ সভাপতির নেতৃত্বে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। সেই সাথে সরকারি বনভূমি ও পরিবেশের ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লক্ষ টাকা। বন বিভাগের গাছ অবৈধভাবে লুটপাট, সরকারি বনজ সম্পদ ধ্বংস ও ভূমির আকৃতি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করেছি। 
দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী মুঠো ফোনে জানিয়েছেন, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি জানি না তবে বন বিভাগের গাছ কাটা হয়নি। নদীর গতিপথ সোজা করতে কিছু সরকারি গাছ কাটা হয়েছে। 
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, আমার কাছে লিখিত ও মৌখিকভাবে দুই পক্ষ  অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় পার্টি থেকে রাঙ্গাকে অব্যাহতি , রংপুরে মিশ্র প্রতিক্রিয়া

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় পাঁচ লাখ টাকার চেক বিতরণ

রংপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

রংপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

হাওর ভ্রমণ হবে নিরাপদ, বালিখোলা ঘাটে এসপির বিশেষ নির্দেশনা

কেএমপি’র মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অতর্কিত আক্রমণ, পুলিশের ১ সোর্স নিহত,আহত ৩

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

Music is Passion