crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২০ ৯:০০ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শারীরিক অসুস্থতা বিবেচনায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ মিয়াকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল। একই মামলায় নড়াইলের লোহাগড়ার নওয়া গ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখও জামিন পান। সোমবার (৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত আসামী আব্দুর রশিদকে জামিন দেন। ট্রাইব্যুনালে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এমএইচ তামিম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামীর আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান আব্দুর রশিদ হার্টের সমস্যায় ভুগছেন। শর্ত হিসেবে তাকে পরিবার এবং আইনজীবীদের জিম্মায় জামিন দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার কোলা (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এই তিন জনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার দু’টি অভিযোগ আনা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে নবধারার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

প্রথম ধাপে নীলফামারীতে করোনার টিকা পাবেন ৬০ হাজার ডোজ

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

জন্মসনদ দিতে মানুষকে হ’য়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

ঘোড়াঘাটে সার্কেল এএসপি’র নেতৃত্বে  মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১০

ময়মনসিংহে বন্যাদুর্গত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

ঝিনাইদহ ডাঃ অপূর্ব কুমার শাহার ‘কেয়ার হাসপিটালে’ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ২লাখ টাকায় রফাদফা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে কুরআন তেলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত