crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে রিপা বিশ্বাস (২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে পৌরসভার নলডাঙ্গা রোডের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। রিপা মাস্টার পাড়ার সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুরঞ্জন বিশ্বাসকে থানা হেফাজতে নিয়েছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম নিহতের স্বামীর উদ্বৃতি দিয়ে জানান, রাতে রিপা বিশ্বাস হঠাৎ অসুস্থ্য হয়ে খাটের উপর থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে বাড়িতে নিয়ে আসলে ওই চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার দাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে তার স্বামী ওই চিকিৎসককে জানান, কিছুদিন আগে সিজারের মাধ্যমে তার একটি শিশু সন্তান জন্ম নেওয়ার পর শিশুটি মারা যায়। এরপর থেকে রিপা বিশ্বাসের শরীরে রক্ত শূন্যতা বিরাজ করছিল।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাস্টারপাড়ায় এক গৃহবধু’র রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর নগরীসহ পুরো জেলাকে লকডাউনের দাবি সুধীমহলের

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে ১০ বছরের সাজা থেকে বাঁচতে ২৮ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা আব্দুস সামাদের

সাহরী খাওয়ার গুরুত্ব ও ফজীলত

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে যে আলোচনা হলো

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মহেশপুরে লিচু খাওয়ার অপরাধে ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা, স্থানীয়দের বিচার দাবি

জুয়েল হত্যার বিচ‌া‌রের দা‌বি‌তে উত্তাল রংপুর

দৌলতপুরে ২৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনার নতুন ধরন নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা