crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে রিপা বিশ্বাস (২২) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে পৌরসভার নলডাঙ্গা রোডের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। রিপা মাস্টার পাড়ার সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সুরঞ্জন বিশ্বাসকে থানা হেফাজতে নিয়েছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম নিহতের স্বামীর উদ্বৃতি দিয়ে জানান, রাতে রিপা বিশ্বাস হঠাৎ অসুস্থ্য হয়ে খাটের উপর থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে বাড়িতে নিয়ে আসলে ওই চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার দাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে তার স্বামী ওই চিকিৎসককে জানান, কিছুদিন আগে সিজারের মাধ্যমে তার একটি শিশু সন্তান জন্ম নেওয়ার পর শিশুটি মারা যায়। এরপর থেকে রিপা বিশ্বাসের শরীরে রক্ত শূন্যতা বিরাজ করছিল।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাস্টারপাড়ায় এক গৃহবধু’র রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচির ১৮ তম দিন অতিবাহিত

ঢাকা-সিলেট চার লেন সড়কের নতুন রুটটি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে হলে দূরত্ব কমবে ৪১ কিলোমিটার

হোমনায় লকডাউন বাস্তবায়নে কঠোর ইউএনও রুমন দে, ৬ জনের জরিমানা

ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিনব্যাপি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

সরিষাবাড়ীতে মাদকের আস্তানায় র‌্যাবের অভিযান, ২ মাদক ব্যবসায়ীর জেল

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৯০

কালীগঞ্জে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিল এমপি আনারসহ শিক্ষকরা

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস

জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি,এসপি,শিক্ষক ও কর্মকর্তাগণ