crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আদালতের আদেশ অমান্য করে স্হাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী আঃ মান্নান পিতা মৃত ওয়াহেদ আলী সাং পুন্ডুরা থানা মধুপুর বোয়ালী গ্রামের বিবাদী জাহাঙ্গীর গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে জাহাঙ্গীর গং সম্প্রতি মধুপুর থানাধীন বোয়ালী মৌজার আদালত পাড়া সেগুন বাগান এলাকার ১৭৪ নং খতিয়ানের ৩২৮ দাগের ৫ শতাংশ ভূমিতে বিবাদীগণ জোরপূর্বক ভ্যাকু দ্বারা খনন কাজ শুরু করে। এ সময় বাদী আঃ মান্নান বাধা দিলে বিবাদীগণ মামলার বাদীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে তাদের উপর হামলা করতে উদ্যত হয়। এ সময় তারা নানাবিধ হুমকি দিলে আব্দুল মান্নান চলে যায়। পরবর্তীতে জমির বিষয়ে টাঙ্গাইল আদালতে ফৌজদারি কাঃ বিঃ ১৪৪ ধারার বিধান মতে জাহাঙ্গীর হোসেন পিতা তালেব আলী, আঃ ছাত্তার পিতা কাজীম উদ্দিন, শাহনাজ পারভীন স্বামী জাহাঙ্গীর, কেরামত আলী পিতা মৃত নবাব আলী সাং বোয়ালী এদের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দাখিল করে। দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি- শৃঙ্খলা বজায় রেখে স্ব-স্ব অবস্হানে থাকার নির্দেশ প্রদান করেন  এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে আগামী ২২ জুন আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ করেন আদালত। কিন্তু তারা সে আদেশ অমান্য করে উক্ত ভূমিতে পাকা স্থাপনা নির্মাণ করছে বলে অভিযোগ করেন মামলার বাদী আঃ মান্নান।

মামলা সূত্রে জানা যায়, ঘটনাটি মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

এব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আদালতের নির্দেশনা মোতাবেক বিবাদীগণকে কাজ না করতে বলা হয়েছে এবং তদন্তপূর্বক প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বিবাদী জাহাঙ্গীর হোসেন এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আদালতের রায় নিয়েই আমি কাজ করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে আবুল কালাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

তেঁতুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কেএমপির অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক

পুঠিয়ায় গ*ণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

চুয়াডাঙ্গার মাদক ব্যাবসায়ীসহ ৩ মাদক ব্যবসায়ী ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে আটক

নাসিরনগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ঝিনাইদহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ৭, করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু