crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০১৯ ৪:২৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ’র আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান উল কবীর। এছাড়াও বক্তব্য রাখেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সালাহউদ্দিন, নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবু সাঈদসহ প্রমুখ। বক্তারা, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধের পাশাপাশি চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে কালীগঞ্জ পাতিবিলাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫

সরিষাবাড়ীতে অর্তকিত হামলার শিকার কৃষক হাসপাতালে ভর্তি

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

নাসিরনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

সয়াবিন পরিহার করে সরিষাতে ফিরে আসতে হবে : করিমগঞ্জে কৃষিকর্মকর্তা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রধান অন্তরায় সরকারের আন্তরিকতা!

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

ঝিনাইদহে স্বল্প আয়ের মানুষের জন্য অল্প দামে টিসিবির পণ্য বিক্রি