crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিনা ওয়ারেণ্টে যেসব ক্ষেত্রে গ্রেফতার করতে পারে পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
সাম্প্রতি এক ভিডিও বার্তায় ব্যারিস্টার লিমা আঞ্জুমান বিনা ওয়ারেণ্টে পুলিশের গ্রেফতার বিষয়ে জনসচেতনতামূলক তথ্য তুলে ধরেছেন।

তিনি বলেন, ‘অনেকেই এখনো জানেন না, কোন কোন পরিস্থিতিতে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে।’

ব্যারিস্টার লিমা বলেন, ‘আমরা সাধারণভাবে জানি, পুলিশ কাউকে গ্রেফতার করতে এলে তাদের কাছে ওয়ারেণ্ট থাকা উচিত। তবে কিছু নির্দিষ্ট অবস্থায় আইন অনুযায়ী ওয়ারেণ্ট ছাড়াও পুলিশ গ্রেফতার করতে পারে এবং এই বিষয়গুলো আইনেই স্পষ্টভাবে উল্লেখ আছে।’

তিনি জানান, ‘যদি কোনো ব্যক্তি গুরুতর ও জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হন—যেমন হ*ত্যা, ডা*কাতি, ছি*নতাই, ধ*র্ষণ ইত্যাদি, তাহলে পুলিশ সন্দেহের ভিত্তিতেই ওয়ারেণ্ট ছাড়া তাকে গ্রেফতার করতে পারে। এই ধরনের মামলায় গ্রেফতার ব্যক্তির কাছ থেকে অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলে, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।’

ব্যারিস্টার লিমা বলেন, ‘তবে ওয়ারেণ্ট ছাড়া গ্রেফতার করা যাবে না তখন, যদি অপরাধটি জামিনযোগ্য হয় এবং আদালতে উপস্থিত হলে জামিন পাওয়ার সুযোগ থাকে।’

আরও কিছু বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘যদি পুলিশের কাছে তথ্য থাকে যে, কোনো ব্যক্তির বাসায় বি*স্ফোরক দ্রব্য বা আ*গ্নেয়াস্ত্র আছে, তখন পুলিশ তল্লাশি চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার এবং উদ্ধারকৃত বস্তু জব্দ করতে পারে। এমনকি কোনো সশস্ত্র বাহিনীর সদস্য অনুমতি ছাড়া বাসায় ফিরে এসে দায়িত্বে অনুপস্থিত থাকলে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে তাকে ওয়ারেণ্ট ছাড়াই গ্রেফতার করাতে পারেন।’

ব্যারিস্টার লিমা আরও বলেন, ‘এই আইনি বিষয়গুলো সম্পর্কে আমাদের সবারই সচেতন থাকা উচিত, যেন আমরা নিজেদের অধিকার এবং পুলিশের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারি।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা মহামারির প্রাদুর্ভাব কেটে গেলেই স্কুল খুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

বিএনপি কখনো জিয়া হত্যার বিচার চায়নিঃ সেতুমন্ত্রী

তিতাসে বন্যাদুর্গতদের পুনর্বাসনে “জাগ্রত একতা সংঘের” পক্ষ থেকে ঘর উপহার

কুমিল্লা উত্তর জেলা আ’ লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন

সরিষাবাড়ীতে প্রতিশ্রুত রাস্তাটি বাস্তবায়ন না হওয়ায় পৌর নাগরিকদের মাঝে সমালোচনার ঝড়

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

চকরিয়ায় নিহত ৬ সহোদরের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান ৩৫লক্ষ টাকা

দেশব্যাপি নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে হোমনায় মানববন্ধন

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন