crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পল্লী নিবাসে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২০ ৩:২২ অপরাহ্ণ

সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে এরশাদ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
১৪ জুলাই মঙ্গলবার সকালে রংপুরের পল্লী নিবাসে সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান দলের বর্তমান চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা সকালে বিমানযোগে সৈয়দপুরে আসেন। সেখান থেকে গাড়ি বহরে করে রংপুরের পল্লী নিবাসে পৌঁছে এরশাদের সমাধির পাশে দাঁড়িয়ে নীরবতা পালন ও সূরা তেলাওয়াত করেন।
পরে পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সাথে নিয়ে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়ে এরশাদ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খতিবার রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, মহানগর জাপার যুগ্ম সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।
এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে সকাল থেকেই কোরআন খতম, নগরীর ৩৩টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে কোরআন তেলাওয়াত ও তার রাজনৈতিক বক্তব্য প্রচার, দুপুরে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকেলে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ৭ দিন বন্ধ ঘোষণা

সরিষাবাড়ীতে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষ আটক

রংপুরের বহুল আলোচিত চাঞ্চল্যকর দুই বোন হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

শেরপুরে জেল থেকে পলাতক আসামী হাফিজুর গ্রেফতার

হোমনা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার