crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ ভে’ঙ্গে দেওয়া হলো নির্মাণাধীন প্রাচীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ॥ ভে’ঙ্গে দেওয়া হলো নির্মাণাধীন প্রাচীর

 

 

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। সেই সাথে ওই ভূ’মিদস্যুরা জমি থেকে ২০ টি গাছ কেটে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।

জানা যায়, ধানহাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম ২০২১ সালে একই গ্রামের মতলেব খাঁর ছেলে দুলু খাঁ’র কাছ থেকে আর এস ৭৬ নম্বর খতিয়ানের ৩২৬ সাবেক ও ২৮৪ হাল দাগের ৯৮ শতক জমির মধ্য থেকে ১৭ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর দেশে ফিরে ওই জমিতে বাড়ি করতে যান তিনি। গত শুক্রবার জমিতে সীমানা প্রাচীর দেওয়ার সময় ওই এলাকার চিহ্নিত ভূ’মিদস্যু মহিউদ্দিন, রোকন, খায়ের জমিতে তাদের ভাগ আছে দাবি করে নির্মাণে বাধা দেয়। এ ঘটনার পর তার নির্মাণাধীন সীমানা প্রাচীর ভে’ঙ্গে গুড়িয়ে দেয়। জমির মালিক কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম তাদের বাধা দিলে মা’রধর ও হ’ত্যার হু’মকি দিচ্ছে।

আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি দুলু খাঁ’র কাছ থেকে জমি কিনেছি। কিন্তু ওই স’ন্ত্রাসীরা জমিতে কোন কিছু করতে দিচ্ছে না। তাদের কোন কাগজপত্র নেই। তবুও তারা জো’রপূর্বক এ কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেচারা আনোয়ারুল কুয়েত থেকে এসে জমি কিনে বাড়ি করছে কিন্তু ওই স’ন্ত্রাসীরা জমিতে আসতে দিচ্ছে না। এর আগে পাশের একজনের জমিতেও তারা একই ধরনের কাজ করেছে। তারা থানা পুলিশ মানছে না।

এ ব্যাপারে অভিযুক্ত খায়ের খাঁ বলেন, জমি নিয়ে মামলা আছে। প্রাচীর ভা’ঙ্গার সাথে আমরা জড়িত না।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় ‘মাদক’ মামলায় ১ নারীর আমৃত্যু কারাদণ্ড

আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে : আব্দুল্লা আলী আলমউদী

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া ডিবির পরিচয়ে চাঁ’দা দাবির অভিযোগে ১ জনকে গ্রেফতারসহ ২ টি মোবাইল ফোন উদ্ধার

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মধুপুরে কৃষি জমির মাটি কাটার মহোৎসব, টপসয়েল যাচ্ছে ইটভাটায়

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় নিহত-২

শৈলকুপায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আহত-৬

সাদুল্লাপুরে মহামারী করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ গ্রেফতার

ভ্রুণ হত্যাকারী প্লাবনকে গ্রেফতারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন