crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২১ ৯:০২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে মোটরসাইকেল চুরি করার সময় চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পরে ওই চোরকে মহানগর ধাপ পুলিশ ফাঁড়ির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে। আটক সাইদুল ইসলাম শাহিন (২৭) নগরীর তাজহাট এলাকার বাসিন্দা। তার বাবা আবদুল মালেক। শাহিন দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রাতে ধাপ এলাকায় এক পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে মামনি হোটেলের ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলটির আশপাশে শাহিন নামের ওই যুবক ঘোরাঘুরি করছেন। সুযোগ বুঝে অন্য একটি চাবি দিয়ে মোটরসাইকেলটি চালু করতে চেষ্টা করতে থাকেন। এ সময় মোটরসাইকেলটি চালু না হওয়ায় বিপাকে পড়ে হাতেনাতে ধরা পড়ে চোর চক্রের সক্রিয় ওই সদস্য। আটক সাইদুল ইসলাম শাহিনকে উত্তেজিত সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে ধাপ পুলিশ ফাঁড়ির মাধ্যমে তাকে থানায় নেওয়া হয়।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব বসুনিয়া জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে চোর শাহিনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

পঞ্চগড়ে ডি-সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও অনুদান প্রদান

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও অনুদান প্রদান

ঝিনাইদহে ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহেশপুর সীমান্তে থামছে না অবৈধ পারাপার, নারী ও শিশুসহ আটক-১০

বিমানে যাত্রীর লাগেজ থেকে ৯ লক্ষাধিক টাকা চু’রি, গ্রেফতার-৫

রংপুরে টিসিবির ডিলার আজমল গ্রেফতার

হোমনায় সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত