crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে শুরু হলো মাসব্যাপি পুলিশ নারী কল্যাণ সমিতির শিল্প মেলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপি শিল্প মেলা শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার জামালপুর পুলিশ অফিসার্স প্রাঙ্গণে “মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এক মাসব্যাপি এই শিল্প মেলার উদ্বোধন করা হয়। মাসব্যাপি এই শিল্প মেলার আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট এস.আর.টি.সি.এল। জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে ও দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীরের সঞ্চালনায় শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন জামালপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অপরাধ) সীমা রাণী সরকার, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম পিপিএম, জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান, বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। মেলায় সর্বমোট ৮০ টি স্টল স্থান পেয়েছে। সেই সাথে শিশুদের বিনোদনের জন্যও রয়েছে নানা রকমের ব্যবস্থা ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন তৌহিদা জ্যোতি

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

ডোমারে কৃষকদের মাঝে  পেঁয়াজবীজ ও রাসায়নিক সার বিতরণ 

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও নারী ডাক্তারসহ ৭ জনের করোনা শনাক্ত!

দৌলতপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান : ৩৩ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসমে আযমের ফজিলত

চুয়াডাঙ্গার দামুড়হুদার মাদক ব্যবসায়ী ঝিনাইদহে ফেন্সিডিলসহ আটক

সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ৬ জনের অর্থদণ্ড