crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১২, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
 জামালপুরে করোনাভাইরাস রোগী শনাক্ত করার লক্ষে রক্ত পরীক্ষার জন্য একটি আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। 
১২মে ২০২০,মঙ্গলবার বেলা ১১টায় নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাব উদ্বোধন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।  আরটি পিসিআর ল্যাব উদ্বোধনের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো.মোজাফ্ফর হোসেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ এফএম সালেহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক মো.মোশায়ের উল ইসলাম, সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস প্রমুখ।জামালপুর নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা.মো.মুরাদ হাসান এমপি । জামালপুরের শেখ হাসিনা শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মাণাধীন একটি ভবনের নিচ তলায় এ ল্যাবে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা.একেএম মুসার তত্ত্বাবধানে সেখানে কারোনা ভাইরাস নমুনা পরীক্ষার কাজ চলবে। কর্তৃপক্ষ জানান, নমুনা পরীক্ষার কাজ শুরু হতে আরো দুইদিন সময় লাগবে। এখানে প্রতিটি ধাপে ৯২টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি একবারের পরীক্ষা সম্পূর্ণ হতে প্রায় ৭ঘন্টা সময় লাগবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু চুরির সময় হাতেনাতে আটক নারী, থানায় সোপর্দ

সাঁথিয়ায় ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোমারে সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ডোমারে সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে কিছুতেই কমছেনা জনসমাগম, বাড়ছে করোনা ঝুঁকি

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য আটক

গাইবান্ধায় হাট-বাজারে ক্রেতা নেই, গরু নিয়ে বিপাকে খামারিরা