crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ইট ভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে জামালপুরে ৪টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১০ ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি সকাল থেকে জামালপুর জেলার সদরের পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত ৪টি ইট ভাটায় অভিযান চালানো হয়।

অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটাগুলিকে পরিবেশের ক্ষতি সাধন করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা ও আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী,পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ ফায়ার সার্ভিস ডিফেন্স জামালপুর।

মোবাইল কোর্টের মাধ্যমে ০৪ (চারটি) ইটভাটাকে ৬ লাখ (ছয় লক্ষ) টাকা করে মোট ২৪ লাখ ( চব্বিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নজিরের হাট এলাকায় চলছে গাছ কাটার মহোৎসব, অবৈধভাবে কর্তন করা হল শত শত গাছ

পঞ্চগড়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা , থানায় অভিযোগ

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ক’রোনায় আ’ক্রান্ত

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ক’রোনায় আ’ক্রান্ত

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

ঝিনাইদহে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন

তারেক রহমানের ভোট দেওয়া এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

ইসমে আযমের ফজিলত