crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চেক জালিয়াতির মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার জেল- জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২০, ২০২০ ১:৫০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক: চেক জালিয়াতির মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রিয়াজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেরোবি কর্মকর্তা রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে এবং তার দেওয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। এই পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে রায় দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুল ইসলামকে অর্থদণ্ড ও কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করেন আদালত। তাছারা রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

এদিকে মামলার বিষয়টি গোপন রেখে চাকরিতে বহাল ও পদোন্নতি বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, এতদিন ওই মামলার বিষয়টি অজানা ছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জটিল সমীকরণে শৈলকুপা আওয়ামীলীগ : সরব উপজেলা নির্বাচন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

ঘোড়াঘাটে কিশোরী অন্ত:সত্ত্বা, ধ’র্ষক গ্রেফতার

Music is Passion

করিমগঞ্জে জমি-জমার বিরোধে ঘর ভা*ঙচুর ও গাছ কাটার অভিযোগ, প্রা*ণনাশের হুমকি

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন