crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাকরির দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক সিন্ডিকেট। খুলনার পাইকগাছা ও নেত্রকোনার পূর্বধলা-হিরণপুর এলাকা থেকে এই সিন্ডিকেট বেশ কয়েকজন বেকার যুবকের কাছ থেকে এ পরিমাণ অর্থ আত্মসাৎ করে। প্রতারক চক্রটি পুলিশ, বিজিবি, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র ও প্রজ্ঞাপনের কপি দেখিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে। এদিকে, এ প্রতারক সিন্ডিকেটের মূলহোতা নুরুজ্জামান গাজী সাগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বুধবার (২০ জানুয়ারি) সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২২ জানুয়ারি) তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।প্রতারক নুরুজ্জামান গাজী সাগর খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর বাসাখালী গ্রামের হাজী শওকত গাজীর পুত্র। এই প্রতিবেদককে সকল তথ্য নিশ্চিত করেছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম। তিনি জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে তাকে প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সে-ই হচ্ছে- এ প্রতারণা সিন্ডিকের মূলহোতা ও পরিকল্পনাকারী। সঙ্গে ফারুকসহ আরও কয়েকজন সদস্য রয়েছে। মূলত: খুলনার পাইকগাছায় বাড়ি হলেও নেত্রকোনায় শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে সে ওই এলাকায় প্রতারণার জাল বিছায় বলেও জানান তিনি। সিআইডি’র সূত্র জানান, প্রতারক নুরুজ্জামান গাজী সাগরসহ ৩জনের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৩ জানুয়ারি নেত্রকোনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয় পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি নেত্রকোনার এসআই মো. জহুরুল ইসলাম।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে অনলাইন ক্লাস এর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় বিএমএ’র পিপিই প্রদান

ডোমারে কু’খ্যাত ডা’কাত নরেশ গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী সদর যুবলীগ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা-মনি সেইভ দ্যা চিলড্রেন এর ২ বছর মেয়াদী এনসিএসপি প্রোগ্রাম সম্পন্ন

পঞ্চগড়ে  গোপনে ’কম্পিউটার ল্যাব সহকারী ‘ নিয়োগে অনিয়মের অভিযোগ

আগামী বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি : প্রধানমন্ত্রী