crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৭, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় ১জনকে মৃত্যুদণ্ড ও ১জন আসামীকে যাবজ্জীবন কারাদণদন্ডসহ উভয় আসামিকে অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার ২৭ জানুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাত জাহান ঝুনু এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম বেলাল। তাকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হুরমুজ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ নভেম্বর সরিষাবাড়ী উপজেলায় মো. ফজলুর রহমান, কোরবান আলী তালুকদার ও ইউসুফ নৌকায় করে বাড়ি ফিরছিলেন। চর নলসন্ধ্যা খেয়াঘাটের কাছে জলদস্যু আব্দুল হাই-এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে ওই তিনজনকে অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায়। ঘটনার তিনদিন পরে ইউসুফ ও পাঁচদিন পর ফজলুর রহমানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়, নিখোঁজ হন কোরবান আলী।

আইনজীবী আবুল কাশেম তারা জানান, ওই ঘটনায় আব্দুল হাইকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহত ফজলুর রহমানের স্ত্রী সুরাইয়া খাতুন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়। এছাড়া এই মামলায় ১২ জনকে খালাস দেয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দপুরে ট্রাকচাপায় ৩ শ্রমিকের মর্মান্তিক ‘মৃত্যু’

প্রতিনিধি আবশ্যক

হরিণাকুন্ডুতে ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধা মায়ের আদালতে মামলা

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪৬৯

রংপুরে বেনুঘাট উত্তরপাড়া ফোরকানিয়া মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোমনায় কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার