crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়াঃ দেশজুড়ে ফের কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হচ্ছে মানুষ। একারণে করোনা সংক্রমণ রোধকল্পে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের মাঝে সচেতনতা বাড়াতে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২২মার্চ) দুপুরের দিকে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) শাকের মোঃযুবায়ের মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন সম্পর্কে ওসি যুবায়ের বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ফের নতুন করে সারা দেশে দেখা দিয়েছে।ফলে প্রতিদিন বাড়ছে মৃত্যুর হার,বাড়ছে আক্রান্তের সংখ্যা।সুতরাং করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সচেতনতা বাড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

পরে এই দিন দুপুরের দিকে চকরিয়া থানার উপ-পরিদর্শক জিয়া উদ্দিন ও জিয়ার নেতৃত্বে  সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি টিম নিয়ে থানা সেন্টার, কাঁচা বাজার, ফল ব্যবসায়ী, মুদি দোকান, বদরখালী সড়ক, ফুলতলা সড়ক, উপজেলা সড়কে, সিএনজি চালক, ইজিবাইক চালক, মোটরসাইকেল আরোহী, বিভিন্ন পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। বিতরণকালে থানার দায়িত্বরত আরও কয়েকজন অফিসার ও পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পেশাজীবি মানুষের সচেতনতায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে দায়িত্ব ফিরে পেলেন কিশোরগঞ্জের এসপি

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

মাইকে আযান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয় : তিতপল্লা ইউপি চেয়ারম্যান

মুজিববর্ষ উৎসব একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব : তথ্য প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ আহত ২০

ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

ডোমারে মা’দক সেবনকালে ৩ মা’দকসেবী আটক

ঘোড়াঘাটে ভ্যান চালক মেহেদুল হ’ত্যার দেড় মাস পর গ্রেফতার- ২