crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >> সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে, ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল এবং ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তবে কিডনিতে সমস্যা ও শরীরে কিছু ইনফেকশন রয়েছে ।

কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি নিয়ে আজ মঙ্গলবার সিঙ্গাপুর সময় দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কো এর নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড।

ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ তথ্য মিডিয়ার জন্য জানিয়েছেন তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

ডা. আবু নাসার বলেন, ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর সেখানে জরুরি ভিত্তিতে একটি বোর্ড গঠন করা হয়। মঙ্গলবার সকালে তারা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ও ওবায়দুল কাদেরে স্বজনদের সঙ্গে বসেন। সেখানে তারা জানান, গত দুইদিন বাংলাদেশে যে চিকিৎসা দেওয়া হয়েছে তা যথাযথ ছিল। এখন ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল। তার কিডনিতে কিছু সমস্যা আছে, কিছু ইনফেকশন আছে। আগামী কিছুদিনের মধ্যে এই ইনফেকশন ও কিডনি সমস্যা দূর করে তারপর বাইপাস সার্জারি করার কথা চিন্তা করছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এবং সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতাসহ হাইকমিশনের কর্মকর্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে প্রেমিক ধরা, গ্রাম্য সালিশে পিতা- পুত্রের মুচলেকা

শরীয়তপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

রংপুর বিভাগে করোনায় নতুন সংক্রমণ ২০৯ জন, মৃত্যু ৭ জন

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে  ওয়াকিটকি এবং হ্যান্ডকাফসহ ২ ভুয়া পুলিশ গ্রেফতার

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ

জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ১০৩৩জন, মৃত্যু ১৭জন

ঝিনাইগাতীর শাফী মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মোঃ শাহ জালাল এর মানবসেবা!

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান

আইপি-৬ , খুলনার পুলিশ সুপারের ফ্যাক্টরী পরিদর্শন ও ওপেন হাউজ ডে-তে যোগদান

ঝিনাইদহে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত