crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আটক হলেন রাশেদ খান মেনন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সং’ঘর্ষে নি’হতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, ‘রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারী ফটো সাংবাদিক ফোরাম: তাজুল- সভাপতি,সাদ্দাম- সম্পাদক

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে ১ নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩ , আটক-১

প্রতিনিধি আবশ্যক

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

পূর্বধলায় রাস্তা সংস্কারের কথা দিয়ে কথা রাখেন নি জনপ্রতিনিধিরা

ঘোড়াঘাটে বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল