crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনাসভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৭, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে যথাযথ মর্যাদায়
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকেল ৪ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া,
বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে বিরল-বোচাগঞ্জ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মােজাহারুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, জেলা তাঁতিদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

এর আগে বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ সোলায়মান মোল্লা, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মােজাহারুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, দিনাজপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল, মৎস্যজীবী দল, মহিলাদল, জাসাস, জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগিী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৬টায় ইনস্টিটিউট মাঠে জেলা জাসাসের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

লালমনিরহাটে শৈত্যপ্রবাহে ইরির বীজতলা নিয়ে চিন্তিত কৃষক,নষ্ট হচ্ছে অন্যান্য ফসল

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘গাঁজা’সহ ১ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

মধুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌরসভার পাকা রাস্তার উদ্বোধন

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

হোমনায় করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণকারী শিশুকে গাড়িতে চড়ালেন এএসপি ফজলুল করিম

ডোমার উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রা সং’ঘর্ষে প্রা’ণ গেল দুইজনের

কুষ্টিয়ায় কান্নারত অবস্থায় একটি মেয়েকে পেয়ে পুলিশ হেফাজতে দিয়েছে এক বৃদ্ধা