crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো’রাই গরুর সন্ধান, গ্রেফতার-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল চো’রকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো’রাই গরুর সন্ধান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চু’রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চু’রি হওয়া তিনটি গরু।

গ্রেফতারদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম জানান, ‘বাঁশের তৈরী টং-এ বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েকজন বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফেরা করতে দেখা যায় ছিঁচকে চো’র মাইদুলকে। তাদের ধারণা সে-ই একাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মাইদুলকে খুঁজে পাওয়ার পর তাকে মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের কাছে নিয়ে যায়। মোবাইল চু’রির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে, সে চু’রি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোন টাকা নেই। এক জায়গা থেকে মোটা অংকের টাকা পাবে। তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দিবে। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। এক ছিঁচকে চো’র আবার মোটা অংকের টাকা কোথায় পাবে। তখন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে গরু চু’রির কথা স্বীকার করে। ‘

পরে পুলিশকে খবর দিলে, পুলিশ জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘গরু চু’রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চু’রি করা দুইটি দেশি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

ডোমারে ল্যাম্বের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

কলেজ ছাত্রী ও গৃহবধূসহ দুই নারীর রহস্যজনক লাশ উদ্ধার: ওসি’র অশোভন আচরণ!

পৃথিবী ছাড়লেন খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগে সক্রিয় থাকায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি

পঞ্চগড়ে পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

রংপুর ৩ উপনির্বাচনে তৎপর আওয়ালীগ ও প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব

পদোন্নতি আছে,পদায়ন নেই ২৩০ পুলিশ সুপারের

আটাক’র পিকনিক ও মিলনমেলা