crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২০ ৫:১৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাকালে পরীক্ষার অনিশ্চয়তার কারণে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিতে আজ ২৬ জুলাই রবিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবে চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী রাতুলুজ্জামান রাতুল,নন্দিনী দাস,ফরহাদ সরকার,মোজাহেদুল সরকার,পারুল বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিন স্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। এবারো দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইভা কবে হবে তা অনিশ্চিত। তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন,ভাইভা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবি জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৯২

দেবীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

‘যুদ্ধ না চাইলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেব’: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করলেন সপ্রাবি শিক্ষক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে সরকারের অতিরিক্ত বরাদ্দ না লাগলেও জাতীয়করণে বাধা কোথায় ?

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫

দেশ বিরোধী চুক্তি বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রংপুরের বীজ আলু সংকট দিশাহারা কৃষক

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের নামে নারী কর্মীদের যৌন নিপীড়নের অভিযোগ

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত