crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজায় ইসরায়েলি গ*ণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদী জনতার  বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃ*শংস গ*ণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদী জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল জোহরের  নামাজের পর ঐতিহাসিক শহিদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে তৌহিদী জনতার এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ মায়ের

নরসিংদী জেলার এসপি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার

পুঠিয়ায় আঁখ ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক করল ইসি

১৪৮,ময়মনসিংহ- ৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন 

জগন্নাথপুরে মাইকিং করে সংঘর্ষে আহত ৫০

ব্যক্তিগত গাড়িতে ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাবে

হোমনায় স্ত্রীকে হত্যার অভিযোগ, দু’সন্তানকে নিয়ে স্বামী পলাতক

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪