crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘন্টা পর দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৪, ২০২০ ৪:৩২ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘন্টা পর পুকুর থেকে জাকারিয়া হোসেন চঞ্চল (১০) ও মিশন হোসেন (১০) নামে দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার সাফদাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মুকুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। জাকারিয়া হোসেন চঞ্চল কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের ঢালী পাড়ার বাহাদুর আলীর ছেলে ও মিশন কালিগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ফোরকান আলীর ছেলে। তারা রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।

মাদ্রাসার শিক্ষক আকিমুল ইসলাম জানান, মাদ্রাসার মসজিদ নির্মাণের কাজ করায় বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। বেলা ১ টার দিকে গোসল করে ছাত্ররা সবাই মাদ্রসায় ফিরে আসে। বিকাল ৫ টার দিকে খেলা শেষে জাকারিয়া ও মিশন আবার ওই পুকুরে গোসল করতে যায়। সন্ধার পর মাদ্রাসায় তাদেরকে দেখতে না পেয়ে উপস্থিত ছাত্রদের কাছে তাদের খোঁজ নেওয়া হয়। পরে নিখোঁজের ঘটনা জানিয়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যদের কে নিয়ে রাত ১ টা পর্যন্ত গ্রামে এবং ওই পুকুরে খোঁজা হয়। নিখোঁজের ১৪ ঘন্টা পর শুক্রবার সকালে স্থানীয়রা মাদ্রাসা ছাত্র মিশনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। নিখোঁজ অন্য ছাত্রের মরদেহ না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। আধা ঘন্টা পর জাকারিয়া হোসেনের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৪০৪

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

শোকসংবাদ

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

ঝিনাইদহে গৃহবধু শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগর হুরল বিলে মাছের পোনা অবমুক্ত

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

খালিয়াজুরিতে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় মামলা, গ্রেফতার ২