crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেটে গেছে গ্রেড জটিলতা, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৫, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে-কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে রশি টানাটানির কারণে পুরো কাঠামো এখনও ঝুলে আছে। এর মধ্যেই খণ্ডকালীন এক সদস্যের পদত্যাগে কমিশনের ভেতরে অস্থিরতা প্রকাশ্য হয়ে উঠেছে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পুনর্গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান ২০টি গ্রেডই রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, ‘গ্রেড সংখ্যায় কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হবে।’

এদিনের সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়ে আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন। এই অঙ্কটি চূড়ান্ত না হওয়ায় বাকি সব বিষয় আটকে আছে।

সূত্র জানায়, সর্বনিম্ন বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না কমিশনের সদস্যরা। আগামী ২১ জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় আলোচনা হবে। এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলে সর্বনিম্ন বেতন কত হবে, তার একটি সবুজ সংকেত নিতে পারেন। এর আগে বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত ১:৮ রাখার কথা শোনা গিয়েছিল।

কমিশনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আজ (বৃহস্পতিবার) পদত্যাগ করেছেন খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। ঢাবি রেজিস্ট্রার ভবনে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করা ৩৩টি সুনির্দিষ্ট সুপারিশের কোনো প্রতিফলন না দেখে তিনি সরে দাঁড়িয়েছেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়গাও ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহাপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মনির হোসেন

জামালপুর জেলার নবাগত পুলিশ সুপারের দায়িত্ব ভার গ্রহণ

পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আগামী জুন মাসেই চালু হবে চিলাহাটী হলদীবাড়ী রেল পথ : এমপি সুজন

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ