crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমারখালীতে বাসচাপায় সরকারি কর্মচারী নিহতের ঘটনায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর কালুর মোড় এলাকায় বাসচাপায় সরকারি কর্মচারী আবদুল বারেক নিহতের ঘটনায় ২জনকে আসামী করে কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছোটভাই আবদুর রাজ্জাক বাচ্চু বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। মামলাটি এজাহারভুক্ত করে হাইওয়ে পুলিশকে তদন্ত করতে দিয়েছে থানা পুলিশ।

এজাহারে বাদীর দাবী- নিহতের ও বাস মালিকের বাড়ি একই এলাকায়। দুই পরিবারের মধ্যে সামাজিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জেরে নিজ মালিকানাধীন বাসের চালক দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের আলাউদ্দিন নগর কালুর মোড় এলাকায় বুধবার বিকালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কুমারখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহায়ক আবদুল বারেক মন্ডল নিহত হন। বারেক মন্ডল কুমারখালী উপজেলার কয়া মন্ডল পাড়ার মৃত হোসেন মন্ডলের ছেলে ও কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাই টিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাকের বড়ভাই।

কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বেপরোয়া গতিতে বাস চালিয়ে হত্যার অভিযোগে বাসের মালিক ও চালককে আসামী করে মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রবীণ দলিল লেখকের মৃ’ত্যুতে পুঠিয়া দলিল লেখক সমিতির এক ঘণ্টা কর্মবিরতি

পঞ্চগড় সীমান্তে এক দালালসহ ৩ বাংলাদেশি আটক

মুজিব বর্ষে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে জামালপুরে উদ্যোক্তা সমাবেশ

নেত্রকোনার আটপাড়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২

কিশোরগঞ্জে চলন্ত রিকশায় শিক্ষার্থীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দাউদকান্দি পৌরসভার মেয়র হিসেবে নাইম ইউসুফ সেইন এর শপথ গ্রহণ

এস আলমের দখলমুক্ত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়ক মেরামতে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির