crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে শহিদ মিনারে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহিদদের আত্মদান জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় তুলে ধরে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহারের গুরুত্বারোপ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও সভাপতি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও কা’র্তুজসহ গ্রেফতার-১

নীলফামারীতে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃ’ত্যু দাবির চেক প্রদান

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব : প্রধান বিচারপতি

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

তিতাসে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজনে’র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ আজ অভিশাপ মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী