crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে চলন্ত রিকশায় শিক্ষার্থীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে চলন্ত রিকশায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। সাদিয়া রাজধানীর সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার ভাইয়ের সঙ্গে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে আফতাবনগর এলাকায় চলন্ত অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে গলার চারপাশে ফাঁস লেগে অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নৌকা প্যানেলের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি -আমির হোসেন ভুঁইয়া

খুলনায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ত্রাণ বিতরণ

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

হোমনায় সাপের কা’মড়ে শিশুর মৃ’ত্যু

দেওয়ানগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের ‘যাবজ্জীবন‘ কারাদণ্ড

“ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো মেঘনার মানুষ অভুক্ত থাকবেনা ইনশাল্লাহ” : সেলিনা ইসলাম সিআইপি

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

ডোমারে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে অ*পহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

জা’লিয়াতির অভিযোগে গ্রেফতার, প্রার্থীও লিখিত পরীক্ষায় পাস!