crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিন মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। তিনি পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস ক্রসের সময় বাসের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল বাসটিকে অভারটেকিং করতে যায়। ফলে, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সৌভিকের মৃত্যু হয়। পরে আহত চার মোটরসাইকেল আরোহীর মধ্যে সোহেল ও আকরাম যশোর সদর হাসপাতালে মারা গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিএমপির নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল

ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসির লিফলেট বিতরণ

হরিণাকুন্ডুতে মহামারি করোনা প্রতিরোধে রাস্তায় ইউএনও

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

এআইপি দেয়ায় কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে : কৃষিমন্ত্রী

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

মধুপুরে কৃষি জমির মাটি কাটার মহোৎসব, টপসয়েল যাচ্ছে ইটভাটায়

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

চান্দিনায় পুকুর থেকে পিকআপ চালকের লা’শ উদ্ধার

চান্দিনায় পুকুর থেকে পিকআপ চালকের লা’শ উদ্ধার

পঞ্চগড় সীমান্ত হতে ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে (৫৬ বিজিবি)