crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০২০ ৮:২৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪২৮ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ৮৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেলদুয়ারে আবাসিক মিটারে ১ মাসে বিদ্যুৎ বিল ১০ লাখ টাকা !

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে বাগানমালিক ও ব্যবসায়ীদের মানববন্ধন

মাদারীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রে’ফতার ১

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই দুলাভাইসহ শ্যালক নিহত

কেএমপি ডিবি’র অভিযানে ৩ হাজার ভারতীয় কালি পটকাসহ গ্রেফতার-১

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক দিবস পালনের নির্দেশ

জামালপুরের আন্ত:নগর তিস্তা ট্রেনে ফুটফুটে কন্যা শিশুর জন্ম

ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

করোনা দুর্যোগে হরিণাকুন্ডুর ইউএনও সৈয়দা নাফিস সুলতানার রাত-দিন ছুটে চলা