crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কখন থেকে কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ, জানালেন প্রেস সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। পরে প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে দুজনের পদত্যাগ।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে তফশিল।

এ বিষয়ে শফিকুল আলম বলেছেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র নির্বাচনের তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন প্রধান উপদেষ্টা।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফশিল ঘোষণা করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর নিচে চাপা পড়ে কলেজ ছাত্র নিহত

বিনা টেন্ডারে শৈলকুপায় রাস্তার দুই পাশের গাছ কেটে কেটে সাবাড় করল দুর্বৃত্তরা!

ঘোড়াঘাটে লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুর থানা পুলিশের অভিযান, প্রাইভেটকারে ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রংপুরে বাবলু নাগ ‘ল’ চেম্বার এর শুভ উদ্বোধন

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হা’মলা।। নারী আহত

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হা’মলা।। নারী আহত

জামালপুরে এসপিকের সমন্বয়ে এনজিও সংগঠনের সক্ষমতা নিরূপনের কর্মশালা অনুষ্ঠিত