crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা,জবাবদিহিতা ও বিচার নেই: ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০১৯ ৫:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি ।

ক্রাইম পেট্রোল ডেস্ক : বগুড়ায় বিএনপি নেতা আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারে সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা , জবাবদিহিতা ও কোনো বিচার নেই। বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ।

দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে শাহীনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে বগুড়াবাসী ক্ষুব্ধ। পুলিশ প্রশাসন শাহীনের খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না।’ বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম, সিয়াম এবং মেয়ে সুজনাকে ও পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরণের সহযোগিতা করে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জেলা পরিষদ নির্বাচনে মো. মকবুল হোসেন পাঠানের বিজয়

হোমনায় জেলা পরিষদ নির্বাচনে মো. মকবুল হোসেন পাঠানের বিজয়

ডোমারে ৩৫টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি

পরিবেশ অধিপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

মধুপুরে ইয়াবার মতো বিক্রি হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট

হোমনায় ধর্ষণের অভিযোগে বাঞ্ছারামপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

হোমনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত, আহত ২

খুলনায় জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা

ডোমার পৌরসভায় মাসব্যাপি মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন