crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় জেলা পরিষদ নির্বাচনে মো. মকবুল হোসেন পাঠানের বিজয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
হোমনায় জেলা পরিষদ নির্বাচনে মো. মকবুল হোসেন পাঠানের বিজয়

 

প্রশাসনের কঠোর অবস্থানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রশাসনের কঠোর অবস্থানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ৪নং ওয়ার্ড (হোমনায়) সদস্য পদে (হাতি প্রতিক) নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হলেন মো. মকবুল হোসেন পাঠান।

আজ সোমবার, ১৭ অক্টোবর,২০২২ খ্রি. উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মো. মকবুল হোসেন পাঠান (হাতি প্রতিকে) পেয়েছেন ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বেপারী (তালা প্রতিকে) পেয়েছেন ৫৫ ভোট।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে দুপুর ২ টা ৩০ মিনিটে প্রার্থীদের  এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মো. মকবুল হোসেন পাঠান ২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন।

জানা যায়, উক্ত নির্বাচনে ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ১৩৩ জন ভোটারের মধ্যে একজন চেয়ারম্যান কারাগারে থাকায় ও একজন মেম্বার মৃত্যুবরণ করায় ১৩১ জন ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম এর মাধ্যমে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১-৩০ মিনিটে ভোট প্রদান শেষ হয়।

উক্ত নির্বাচনে সার্বিক পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন কুমিল্লার জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (বিপিএম বার) মো. আবদুল মান্নান,অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা- মেঘনা) সার্কেল স্পিনারানী প্রামাণিক, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং ওসি ( তদন্ত) রিপন বালা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেরপুরে হা’মলা, ভাং’চুর, লু’টপাট ও প্রা’ণনাশের হু’মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা

দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কা*টা মৃ*ত্যু*র র*হস্য উ*ন্মো*চন করলো পিবিআই

পুঠিয়ায় আ’গুনে পু’ড়ে সর্বস্বান্ত একটি পরিবার

পুঠিয়ায় আ’গুনে পু’ড়ে সর্বস্বান্ত একটি পরিবার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত