crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

উলিপুরে ওসির বাড়িতে চু’রি, আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাড়িতে চু’রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পৌরসভার পূর্ববাজার এলাকায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- পৌরসভার সরদারপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে ফুলবাবু (৩৫), নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান রনি (৩০) এবং খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম উলিপুরের বাসিন্দা। তার পরিবার বাড়িতে থাকে না। বাড়িতে তার মা ও বড় ভাইয়ের স্ত্রী থাকতেন। কয়েক দিন আগে মা দিলরুবা রহমান আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে একদল যুবক রোববার গভীর রাতে বাড়িতে ঢুকে ওই ওসির বসত ঘরের দরজার তালা ভেঙে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণ, কাপড়, এলইডি টিভি ও ঘরে থাকা দুই বস্তা সুপারিসহ প্রায় ৯০ হাজার টাকার জিনিসপত্র চু’রি করে নিয়ে যায়।

এ ঘটনায় ওসির ভাবি নাসরীন ইসলাম বাদী হয়ে সোমবার থানায় চারজনের নামসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘আটকদের বিরুদ্ধে চু’রির মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

প্রথম ধাপে নীলফামারীতে করোনার টিকা পাবেন ৬০ হাজার ডোজ

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

হরিণাকুন্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

কেটে গেছে গ্রেড জটিলতা, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ গাঁজাসেবীর কারাদণ্ড 

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

যানবাহনে অ*গ্নিসংযোগ ও ক*কটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ