crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

উপদেষ্টাদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
দেশে চলমান আকস্মিক বন্যায় দেশের আটটি জেলায় ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট২০২৪ খ্রি.) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কেবিনেট সভায় তিনি এই নির্দেশনা দেন।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ড. ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন।’

তিনি জানান, ‘দশ জেলা বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে ৩৬ লাখ মানুষ বন্যা-কবলিত হয়েছে। দূর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ এই জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন।’

আবহাওয়া অধিদপ্তরকে উদ্বৃত্ত করে শফিকুল আলম জানান, ‘দীর্ঘসময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ-নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়া।’

এদিকে বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা আটটি। সেগুলো হলো, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলার ৫০টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫৭টি ইউনিয়ন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাকার অভাবে ঝিনাইদহ সদর হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথী

হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়রকে পিটিয়ে ত্রাণের টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন করোনাযোদ্ধা মঞ্জরুল ইসলাম বিদ্যুৎ

রাজশাহী-৫ এ ধানের শীষের জয়, ব্যালটে জনরায়

যেসব কারণে সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড চায় পুলিশ

ঝিনাইদহে মসজিদের ইমাম ও খতীবদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ডোমারে ৫৪ কোটি টাকা আ’ত্মসাৎ, পৌরমেয়র কা’রাগারে

ডোমারে ৫৪ কোটি টাকা আ’ত্মসাৎ, পৌরমেয়র কা’রাগারে

জামালপুরে ৪৮ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত-৩৭, মৃত্যু-১

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ