crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইবি এলাকায় ইভটিজিং এর দায়ে এক যুবকের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৬, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধি : বুধবার স্কুল চলাকালীন কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার  দায়ে সুজন(২৪) নামের একজনকে আটক করেছে ইবি থানার ওসি রতন শেখ। 

আটক সুজন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আদালত মোল্লার ছেলে। 
আটক আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগে দন্ডবিধি ১৮৬৪ এর ৫০৯ ধারায় নারীর প্রতি শ্লীলতাহানীর উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। ৬ই মার্চ এ ঘটনায় যথাসময়ে উক্ত কারাদন্ড প্রদান করেন কুষ্টিয়া সদরের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

স্কুলের অন্য এক ছাত্রী জানায়, ওসি রতন শেখ তাদের বিদ্যালয়ে মাঝে মাঝে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে আলোচনা করেন এবং তার সাথে যোগাযোগ করতে মোবাইল নম্বর দিয়ে যান। এই ঘটনায় ওসিকে ফোন করে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ইভটিজারকে আটক করেন। 

এলাকাবাসী জানায়, ইভটিজার সুজনকে প্রায় সময়ে স্কুলগামী ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করতে ও বিদ্যালয়ের সামনে ঘুরতে দেখা যায়।
এ বিষয়ে ওসি রতন শেখ জানান, বুধবার উক্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয় চলাকালীন আসামীকে তিনি নিজে আটক করেন এবং জেল হাজতে প্রেরণ করেন। পরে সকলের মাঝে সচেতনতামূলক বক্তব্য দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সাপে কাটার ওষুধ নেই, গ্রামাঞ্চলে সাপের কামড়ে বাড়ছে মৃত্যু

নীলফামারীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

নীলফামারীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ সদরের বগাদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডোমারে ৬ মাসের সা’জাপ্রাপ্ত আসামী আনছারুল গ্রে’ফতার

ডোমারে ৬ মাসের সা’জাপ্রাপ্ত আসামী আনছারুল গ্রে’ফতার

মহেশপুর কপোতাক্ষ নদের মধ্যে পুকুর কাটছেন আ’লীগ নেতা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও নতুন রেকর্ড

দুরন্ত বাংলা কালচারাল একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জামালপুর জেলায় ১দিনে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ১৯জন