crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আল আরাফাহ্ ইসলামি ব্যাঙ্কের এমডি কে বাধ্যতামূলক ছুটিতে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৩, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
আল আরাফাহ ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাঙ্ক।

একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার ব্যাঙ্কের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে ৭ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাঙ্কের অ*নিয়ম জা*লিয়াতি তদন্তে বিশেষ অডিট হচ্ছে। অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাঙ্কের এমডি এবিএম মোকাম্মেল দেশ ছেড়ে পালিয়েছেন।

সর্বশেষ গত ৬ এপ্রিল ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাঙ্ক। আর গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামি, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাঙ্কের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে তার একটি আল হলো আরাফাহ্ ইসলামি ব্যাঙ্ক। দীর্ঘদিন ধরে ব্যাঙ্কটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাঙ্কটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাঙ্ক পরিচালনা করতে গিয়ে নানা অসঙ্গতি পেয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় করোনায় মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাংচুর, মহিলাসহ আহত- ৪

গাইবান্ধায় ডিবি কর্তৃক চোরাই মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধারসহ চুরি সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

ডোমারে উপজেলা চেয়ারম্যান নারী দলের ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি

পঞ্চগড়ে নগর মাতা হলেন জাকিয়া খাতুন

নাসিরনগরে ১৯ সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

সরাইলে বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু