crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ’আবারও আন্দোলনের নামে বো’মা মারলে, মানুষের উপর অ’ত্যাচার করলে একটাকেও ছাড়ব না।’

আজ শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ’হুঁশিয়ার করে বলেছি আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে পু’ড়িয়ে মারার বা বো’মা মারার বা গ্রে’নেড মারার বা এ ধরনের অ’ত্যাচার করতে যান তাদের একটাকেও ছাড়ব না।এটা হলো বাস্তব কথা।’

বিএনপির শাসনামলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ’বিএনপি ক্ষমতায় আসা মানে অত্যাচার-নির্যাতন। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি অ’ত্যাচার- নি’র্যাতন করেছে। দেশের কোথাও বাদ যায়নি। মা-মেয়েকে একসঙ্গে ধ’র্ষণ করেছে। বিএনপির আমলে ৬ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধাও রেহাই পায়নি। ঠিক একইভাবে ৭১ এ নারীদের ওপর পাশবিক অত্যাচার হয়েছিল।’

ইসলাম ধর্মই একমাত্র নারীদের সমান অধিকার দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ’ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, যেখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। সম্পদে স্বামী ও বাবার সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। অথচ ধর্মের নামে নারীদের ঘরে রেখে দিতে চায়, তারা জানে না।’

তিনি আরও বলেন, ’জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসন রয়েছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। বর্তমান সংসদে ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি আরো ২৩টি আসনে নারী সংসদ সদস্য রয়েছে। সংসদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সমাজের সবক্ষেত্রে নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আলহাজ্ব  মির্জা আজম এমপি

সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন আলহাজ্ব মির্জা আজম এমপি

আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ: আইজিপি

মধুপুরে একরাতে কৃষক জয়নালের পাচটি গরু চুরি, বাড়িতে কান্নার রোল

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

খুলনায় ‘সুরছন্দ’ এর উদ্যোগে ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

হোমনায় নাসিরউদ্দিনের এগ্রো ফার্মের সাফল্য

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

গাজীপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবক গ্রেফতার