crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আদমদীঘিতে এক ব্যক্তিকে আটক ও মারপিট করে ৭ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সুদসহ কর্জের টাকা না পেয়ে আলমগীর সরদার নামের এক ব্যক্তিকে মারপিট করে গুদাম ঘরে আটক রেখে জোরপূর্বক ৭ লাখ টাকার ব্যাংক চেক লিখে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে আলমগীর সরদার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আদমদীঘি থানায় একই গ্রামের জাহিদুল ইসলাম, ছায়ফুল ইসলাম, সাদিকুল ও মোসলেম মন্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগকারী বাগিচাপাড়া গ্রামের আলমগীর সরদার জানায়, সাংসারিক অভাবের কারণে সে ৬ বছর আগে একই গ্রামের মোসলেম মন্ডলের নিকট দাদন হিসেবে ৫ লাখের অধিক টাকা কর্জ নেন। ওই কর্জের টাকার সুদ নিয়মিত প্রদান করে আসছিল। চলতি বছর অভাবের কারণে সুদসহ মূল টাকা পরিশোধ করতে পারে নি। এক মাস আগে উভয়ের মাঝে সমঝোতায় আগামী কার্তিক মাসের শেষে বাড়ি বিক্রি করে সুদসহ কর্জের সমুদয় টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

এদিকে গতকাল শুক্রবার ভোর ৫টায় উল্লিখিত ব্যক্তিরা পাওনা টাকার জন্য আলমগীর সরদারের বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক টেনেহেচড়ে মারপিট করে তাদের গুদাম ঘরে আটক রাখে। এরপর আলমগীর সরদারের নিকট থেকে ৭ লাখ টাকার চেক লিখে নেয়। এসময় স্থানীয়রা জানতে পেরে আলমগীরকে উদ্ধার করে।

জাহিদুল ইসলাম মারিপট করার কথা অস্বীকার করে জানায়, পাওনা টাকা পেয়েছি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে জমি ও ঘর থাকা ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ায় মানববন্ধন

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

হাছানিয়া স.প্রা.বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

ঝিনাইদহে ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় দুইজনের সম্পৃক্ততা স্বীকার ও আটক তিন যুবলীগ নেতা বহিস্কার

দিনাজপুরে ইউএনও’র ওপর হামলায় দুইজনের সম্পৃক্ততা স্বীকার ও আটক তিন যুবলীগ নেতা বহিস্কার

ধ*র্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !

বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তালাক