crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
আচরণবিধি ল’ঙ্ঘন করার দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) গঠিত অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ কারণ দর্শানোর চিঠিটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন।

অনুসন্ধান কমিটি চিঠিতে জানায়, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে আপনি গত ২ ডিসেম্বর শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘণ করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন।

জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কু’লাঙ্গার’ বলে অপবাদসহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন। আপনি ১৭ ডিসেম্বরের পর তাকে দেখে নেওয়াসহ প্রা’ণনাশের হুমকি দিয়েছেন। আপনার এই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ ল’ঙ্ঘন করেছেন। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।

চিঠিতে আরো জানানো হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ ল’ঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে মর্মে আগামী রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

বাংলাদেশি হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সৌদি আরবের ‘আল-বাইত গেস্টস’-এর সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তি

নাসিরনগরে ইউসিসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস

রংপুরে তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ‘বনপা’ জেলা শাখার দোয়া মাহফিল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

চকরিয়ায় ৩১টি বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মেয়র

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফিলিং স্টেশনে জরিমানা ও ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২