crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অর্ধেক ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

আবু সায়েম মোহাম্মদ সা’ আদাত উল করীম>> 

গণপরিবহণে হাফ পাশ (অর্ধেক ভাড়া) কার্যকর করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. মুরাদ হাসান বলেছেন- ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’

গণপরিবহেণে হাফ ভাড়ার দাবিতে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ ও উদয়ন কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সাইন্সলয়াব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে মিছিলও করেন।

সাত কলেজ আন্দোলনের একাংশের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাশের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা গণপরিবহণে সব অবস্থায় নারী ও ছাত্রীদের যাত্রা নিরাপদ করারও দাবি জানান। সারা দেশে গণপরিবহণে হাফ পাশ (বাসে অর্ধেক ভাড়া) কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারা দেশের সব গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকসহ ৪৪ টি পদ শূন্য, অচল চিকিৎসা সরঞ্জাম

করোনা আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারে নি: রাষ্ট্রপতি

ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্যগুদামে মহাজালিয়াতি, ওসিএলএসডি কৃষি কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজারের যোগসাজসে অস্তিত্বহীন কৃষকের নামে ধান ক্রয়ের অভিযোগ

আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সং*ঘর্ষে তিন জন নি*হত

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে’ল-জ’রিমানা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে’ল-জ’রিমানা

ঝিনাইদহে পুলিশের সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শৈলকুপায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ