crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ালেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। প্রতিদিন শহরের হামদহ এলাকার নিজ বাড়ী সদর ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম গ্রামে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বাড়ীতে বাড়ীতে যেয়ে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, লবণ, বিস্কুট, ডেটল সাবান, হাত ধোয়ার জন্য বল সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন।

সংসদ সদস্য খালেদা খানম বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসুন, আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেণির মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

জামালপুর পৌরসভা নির্বাচনের গান গেয়ে ভাইরাল কন্যা নুসরাত নুবাকে মির্জা আজমের উপহার

এ বছর ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা

কে এই আয়াতুল্লাহ আলী খামেনি

আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ: আইজিপি

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেলো ডিএসকে’র শিক্ষাবৃত্তি

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম