crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ৭, করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। শনিবারে দুই জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর রোববার নতুন করে এক চিকিৎসকসহ আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের এক গৃহবধূ ও পোড়াহাটী ইউনিয়নের এক যুবক, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ, মহেশপুরে একজন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জে একজন ডেন্টাল সার্জনসহ দুইজন ও কোটচাঁদপুরে এক ২১ বছরের যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ রোববার সকালে গনমাধ্যমকর্মীদের এই তথ্য জানান। এদিকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে শৈলকুপার গোলকনগর গ্রামের আব্দুল গফুরের প্রতিবন্ধী ছেলে শিপনের (১৪) মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আরএমও ডা. অপূর্ব কুমার জানান, কিশোরটি ছিল প্রতিবন্ধী। তবে তার শ্বাসকষ্ট ও সর্দিজ্বর ছিল।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রোববার সকালে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ টি পজেটিভ এসেছে। তিনি জানান, আক্রন্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদ আল মামুন জানান, শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিসংখ্যানবিদ আক্রান্ত হয়েছেন। তার রিপোর্ট সকালে হাতে পেয়েছি। হাসপাতালের বর্হিবিভাগে সেবা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই পরিসংখ্যানবিদের বাড়ি ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন জানান, শনিবার জেলায় প্রথম ধরা পড়া দুই করোনা রোগীর মধ্যে একজন ছিল ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার এক নারী। তার অবস্থা ভাল। ওই নারীর শরীরের করোনার কোন উপসর্গই নেই। তারপরও তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রেকর্ড পরিমাণ জিপিএ-৫ সহ এইচএসসির ফল প্রকাশ

জুলাই গ*ণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার

ডোমারের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী বাবু’র দাফন সম্পন্ন

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে প্রায় দেড় কোটি টাকার স্ব’র্ণের বারসহ গ্রে’ফতার- ২

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে প্রায় দেড় কোটি টাকার স্ব’র্ণের বারসহ গ্রে’ফতার- ২

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৩

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী